বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড-এর নিয়োগ
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে নিম্নলিখিত পদসমূহে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
আবেদন শুরু ১ নভেম্বর ২০২৬ খ্রি.
আবেদনের শর্তাবলী
আগামী ১৩/১১/২০২৬ খ্রি. তারিখে আবেদনকারীর বয়স আবেদনকৃত পদের বিপরীতে উল্লেখিত অনুর্ধ্ব বয়সের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীগণ আগামী ০১/১১/২০২৬খ্রি. থেকে ১৩/১১/২০২৬ খ্রি. এর মধ্যে ওয়েবসাইট (https://ssh.bmu.ac.bd/) অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রার্থীগণকে পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেডের যেকোন অনলাইন শাখায় বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড-এর অনুকূলে পূবালী ব্যাংক পিএলসি ঢাকার শাহবাগ এভিনিউ শাখা, একাউন্ট নম্বর ০৯৪৭১০২০০২২৬৩ এর বিপরীতে বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ১২/১১/২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে আবেদনকারীদের ১০০০/- (এক হাজার) টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে রশিদের কপি সংগ্রহ করতে হবে। টাকা জমা দেয়ার পরবর্তী কর্মদিবসে ব্যাংক থেকে প্রদানকৃত ব্যাচ এবং স্ক্রল নাম্বার ব্যবহার করে অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে।
অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে নিম্নোক্ত তথ্যাদি Upload করতে হবে এবং সরাসরি আবেদনপত্র জমা প্রদানকারীগণ আবেদন পত্রের সাথে সংযুক্ত করে জমা প্রদান করবেন।
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০x২৪০ পিক্সেল)
স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল)
টাকা জমার ব্যাংক রশিদের কপি
আবেদন করার সময়ে প্রদত্ত Tracking Number এবং প্রার্থীর নির্বাচিত Password যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে Admit Card প্রিন্ট করাসহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই Tracking Number এবং Password ব্যবহার করতে হবে।
প্রার্থীগণ পরবর্তীতে মোবাইল ফোনে প্রাপ্ত Tracking Number এবং Password ব্যবহার করে Admit Card প্রিন্ট করে নিতে পারবেন। এছাড়াও লিখিত ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি যথাসময়ে ওয়েব সাইটে থাকবে।
প্রযোজ্য ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকেই কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান করা হবে।
মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় নিম্নলিখিত সনদপত্রসমূহের মূলকপি দেখাতে হবে এবং ০৭(সাত) সেট ফটোকপি অফিসে দাখিল করতে হবে।
- সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র
- সকল রেজিস্ট্রেশন সনদ
- জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ/পাসপোর্ট
- সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।
- বর্তমানে অথবা সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের মাসিক বেতনের কপি বা প্রমাণক
লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন ও অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পরেও যদি কোন শর্তাদিতে অসংগতি বা ভুল তথ্য প্রমাণিত হয় তবে তাঁর নির্বাচন বা নিয়োগ যে কোনো সময় বাতিল করার ক্ষমতা বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড সংরক্ষণ করেন।
কনসালটেন্ট নিয়োগের ক্ষেত্রে সাক্ষাৎকারে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে বোর্ড অব ডিরেক্টরস পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ধারীদের মধ্যে থেকে স্বীয় বিবেচনায় নিয়োগ কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট কনসালটেন্ট পদে নিয়োগ প্রদান করবেন।
একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন, একের অধিক পদে আবেদন গ্রহন যোগ্য নয়।
নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োজনে নিয়োগ পদ্ধতি পরিবর্তন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড সংরক্ষণ করেন।
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড-এ বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন। বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাদি চুক্তি অনুযায়ী প্রাপ্য হবে।
আন্তর্জাতিক হেলথকেয়ার অ্যাক্রেডিটেশন ব্যবস্থা (যেমন: JCI, AACI, ACHS ও ইত্যাদি) সম্পর্কিত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
সকল পদে চুক্তির মেয়াদ হবে ২ (দুই) বছর, তবে সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে তা নবায়নযোগ্য হবে।
পদের বিবরণ
সিনিয়র কনসালট্যান্ট
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
সিনিয়র কনসালট্যান্ট |
৫ |
ক. বিএমএন্ডডিসি কর্তৃক স্বীকৃত MBBS ডিগ্রি। খ. নির্দিষ্ট বিষয়ে MD, MS, FCPS, FRCS, M. Phil অথবা সমমানের ক্লিনিক্যাল পোস্টগ্রাজুয়েট যোগ্যতা। যা বিএমএন্ডডিসি কর্তৃক স্বীকৃত হতে হবে। গ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যুনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
|
কার্ডিওলজি |
১ | |
|
ইন্টারনাল মেডিসিন |
১ | |
|
ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন |
১ | |
|
রেডিওলজি এন্ড ইমেজিং |
১ | |
|
ল্যাবরেটরি সার্ভিসেস |
১ |
চীফ এক্সিকিউটিভ অফিসার
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
চীফ এক্সিকিউটিভ অফিসার |
১ |
ক. বিএমএন্ডডিসি কর্তৃক স্বীকৃত MBBS ডিগ্রি। খ. এমপিএইচ (হসপিটাল ম্যানেজমেন্ট), এমবিএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। গ. স্বাস্থ্যসেবা খাতে অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা, যার মধ্যে কর্পোরেট হাসপাতালে সিইও/সিওও বা পরিচালক হিসেবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঘ. হাসপাতাল পরিচালনা, আর্থিক ও মানবসম্পদ ব্যবস্থাপনা, ডিজিটাল হেলথ সিস্টেম ও রেগুলেটরি কমপ্লায়েন্সে বাস্তব অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। । |
কনসালট্যান্ট
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
কনসালট্যান্ট |
৮৫ |
ক. বিএমএন্ডডিসি কর্তৃক স্বীকৃত MBBS ডিগ্রি। খ. নির্দিষ্ট বিষয়ে MD, MS, FCPS, FRCS, M. Phil, DMRD অথবা সমমানের ক্লিনিক্যাল পোস্টগ্রাজুয়েট যোগ্যতা। যা বিএমএন্ডডিসি কর্তৃক স্বীকৃত হতে হবে। গ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে ন্যুনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
|
ক. সার্জারি -৩০ |
||
|
কার্ডিয়াক সার্জারি |
২ | |
|
নিউরো সার্জারি |
২ | |
|
হেপাটোবিলিয়ারি এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি |
২ | |
|
ইউরোলজি এন্ড কিডনি ট্রান্সপ্ল্যান্ট সার্জারি |
২ | |
|
এ্যান্সেথেসিয়া (জেনারেল-৬, ট্রান্সপ্ল্যান্ট-২, নিউরো-১, কার্ডিও-১) |
১০ | |
|
অবস এন্ড গাইনি |
২ | |
|
জেনারেল সার্জারি |
২ | |
|
কলোরেক্টাল সার্জারি |
২ | |
|
সার্জিক্যাল অনকোলজি |
২ | |
|
পেডিয়াট্রিক সার্জারি |
২ | |
|
ইনফার্টিলিটি |
২ | |
|
খ. মেডিসিন-২১ |
||
|
কার্ডিওলজি |
৩ | |
|
নিউরোলজি |
২ | |
|
হেপাটোলজি |
২ | |
|
গ্যাস্ট্রোএন্টারোলজি |
২ | |
|
নেফ্রোলজি |
২ | |
|
ইন্টারনাল মেডিসিন |
১ | |
|
ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন |
৪ | |
|
ফিজিক্যাল মেডিসিন |
১ | |
|
ইর্মাজেন্সি মেডিসিন |
৪ | |
|
গ. পেডিয়াট্রিক ও নিউনেটোলজি -৬ |
||
|
পেডিয়াট্রিক |
২ | |
|
নিউনেটোলজি |
২ | |
|
পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজি |
২ | |
|
ঘ. রেডিওলজি এন্ড ইমেজিং-১৬ |
||
|
এমআরআই/সিটি স্ক্যান/ এক্স-রে |
১০ | |
|
আলট্রাসোনোগ্রাফি/মেমোগ্রাম |
৬ | |
|
ঙ. ল্যাবরেটরি সার্ভিসেস-১২ |
||
|
ল্যাবরেটরি মেডিসিন |
৪ | |
|
বায়োকেমেস্ট্রি |
২ | |
|
প্যাথলজি |
২ | |
|
মাইক্রোবায়োলজি |
২ | |
|
ভাইরোলজি |
২ |
সিনিয়র মেডিক্যাল অফিসার
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
সিনিয়র মেডিক্যাল অফিসার (মেডিসিন, সার্জারি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, এ্যানেস্থেসিয়া, ইর্মাজেন্সি মেডিসিন) |
২০ |
ক. বিএমএন্ডডিসি কর্তৃক স্বীকৃত MBBS বা সমমান ডিগ্রি ও স্থায়ী রেজিস্ট্রেশন প্রাপ্ত। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিভাগসমূহে ন্যুনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
মেডিক্যাল অফিসার
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
মেডিক্যাল অফিসার (মেডিসিন, সার্জারি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ইর্মাজেন্সি মেডিসিন) |
২০০ |
ক. বিএমএন্ডডিসি কর্তৃক স্বীকৃত MBBS বা সমমান ডিগ্রি ও স্থায়ী রেজিস্ট্রেশন প্রাপ্ত। |
চীফ ফাইন্যান্সিয়াল অফিসার
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
চীফ ফাইন্যান্সিয়াল অফিসার |
১ |
ক. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, ব্যবসা বা সংশ্লিষ্ট বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ-সহ ৪ বছর মেয়াদি স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর ডিগ্রি। খ. স্বীকৃত কোনো পেশাজীবী সংস্থা থেকে ACA, CA/ACCA/CMA (অ্যাডভান্সড লেভেল) বা সমমানের পেশাগত যোগ্যতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। গ. ন্যূনতম ১২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা, যার মধ্যে CFO / হেড অফ ফাইন্যান্স/সমমান পদে দায়িত্বপালনের প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে; হাসপাতাল বা স্বাস্থ্যসেবা খাতে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। ঘ. আর্থিক প্রতিবেদন, IFRS/IAS এবং কর্পোরেট গভর্ন্যান্স, ট্রেজারি, ব্যাংকিং, ট্রেড ফাইন্যান্স, কর ব্যবস্থা, ভ্যাট, কাস্টমস এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বা চলতি মূলধন ব্যবস্থাপনার বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। |
লিগ্যাল অফিসার
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
লিগ্যাল অফিসার |
১ |
ক. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। খ. প্রার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যপদসহ আইন পেশায় কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গ. কোনো হাসপাতাল/ স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আইন বিভাগ বা লিগ্যাল টিমে অন্তত ৩ বছরের কর্মঅভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট মামলা পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
কোম্পানি সচিব
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
কোম্পানি সচিব |
১ |
ক.সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণি/বিভাগ/ সমমানসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। খ.আইন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ (ICSB) থেকে চার্টার্ড সেক্রেটারি (CS) ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন । গ.স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৭ (সাত) বৎসরের চাকুরির অভিজ্ঞতা। |
চীফ সিকিউরিটি অফিসার
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
চীফ সিকিউরিটি অফিসার |
১ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণি/ বিভাগ/সমমানসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। খ. সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা তদুর্ব্ধ পদমর্যাদার কর্মকর্তা হতে হবে। গ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের চাকুরির অভিজ্ঞতা |
হেড অব নার্স
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
হেড অব নার্স |
১ |
ক.ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং (অগ্রাধিকার প্রাপ্ত)। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রার্ড হতে হবে। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিভাগসমূহে ন্যুনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
স্পেশালাইজড নার্স
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
স্পেশালাইজড নার্স (আইসিইউ, সিসিইউ, ওটি কমপ্লেক্স, ইর্মাজেন্সি, লিভার/কিডনি ট্রান্সপ্ল্যান্ট, ডায়ালাইসিস) |
২০০ |
ক. ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং (অগ্রাধিকার প্রাপ্ত)। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রার্ড হতে হবে। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিভাগসমূহে ন্যুনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
জেনারেল নার্স
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
জেনারেল নার্স |
৪০০ |
ক. ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং (অগ্রাধিকার প্রাপ্ত)। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রার্ড হতে হবে। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিভাগসমূহে ন্যুনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ. বয়স অনূর্ধ্ব ৩৫ (পয়ঁত্রিশ) বছর |
ডায়েটিশিয়ান
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ডায়েটিশিয়ান |
২ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণি/বিভাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়ে ৪(চার) বৎসর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি। খ. স্বনামধন্য কর্পোরেট হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৫ (পাঁচ) বৎসরের চাকুরির অভিজ্ঞতা । |
নিউট্রিশনিস্ট
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
নিউট্রিশনিস্ট |
৪ |
ক.সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণি/বিভাগসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়ে ৪(চার) বৎসর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৫ (পাঁচ) বৎসরের চাকুরির অভিজ্ঞতা । |
পারফিউশনিস্ট
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
পারফিউশনিস্ট |
১০ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীব বিদ্যা/ পদার্থ বিদ্যা স্নাতক (সম্মান)সহ সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন মেডিক্যাল পারফিউশন/এমবিবিএস ডিগ্রি প্রাপ্ত হতে হবে। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। |
এমব্রায়োলজিস্ট
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
এমব্রায়োলজিস্ট |
১ |
ক.স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ক্লিনিক্যাল এমব্রায়োলজি, প্রজনন জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি, জীবরসায়ন, অণুজীববিজ্ঞান, প্রাণিবিদ্যা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। ক্লিনিক্যাল এমব্রায়োলজি বা প্রজনন জীববিজ্ঞানে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। খ. IVF ল্যাবরেটরিতে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। IVF, ICSI, ভ্রূণ কালচার, ভ্রূণের গ্রেড নির্ধারণ ও ক্রায়োপ্রিজারভেশনের কাজে দক্ষতা থাকতে হবে। গ. ART ল্যাবরেটরি পরিচালনা, মান নিয়ন্ত্রণ, ল্যাবরেটরির নিরাপত্তা ও সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণে দক্ষতা থাকতে হবে। |
ফিজিওথেরাপিস্ট
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ফিজিওথেরাপিস্ট |
৪ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। সরকার কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সনদ প্রাপ্ত। বিএসসি ইন ফিজিওথেরাপি সম্পন্নকারী প্রার্থীগণ অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। গ. বয়স অনুর্ধ্ব ৩৫ (পয়ঁত্রিশ) বছর |
চীফ মেডিক্যাল টেকনোলজিস্ট
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
চীফ মেডিক্যাল টেকনোলজিস্ট |
২ |
ক. এইচএসসি/সমমান ডিগ্রী। সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমা কোর্স সনদ প্রাপ্ত। সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/এমএসসি ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট হাসপাতালে মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব/রেডিওগ্রাফি) পদে ন্যূনপক্ষে ১২ (বারো) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
|
রেডিওগ্রাফি |
১ | |
|
ল্যাব |
১ |
মেডিক্যাল টেকনোলজিস্ট
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
মেডিক্যাল টেকনোলজিস্ট |
২০ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। সরকার কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স সনদ প্রাপ্ত। সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/এমএসসি ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
|
রেডিওগ্রাফি |
৮ | |
|
ল্যাব |
৮ | |
|
ক্যাথল্যাব |
৪ |
ওটি টেকনিশিয়ান
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ওটি টেকনিশিয়ান |
১২ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
ইকোল্যাব টেকনিশিয়ান
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ইকোল্যাব টেকনিশিয়ান |
১ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ/সমমানসহ পাবলিক প্রতিষ্ঠান হইতে তড়িৎ কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
ইলেকট্রোফিজিওলোজি টেকনিশিয়ান
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ইলেকট্রোফিজিওলোজি টেকনিশিয়ান |
১ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ পাবলিক প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল/ বায়োমেডিক্যাল) অথবা জীব বিদ্যা/ পদার্থ বিদ্যাসহ বিএসসি ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
ই.টি. টি টেকনিশিয়ান
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ই.টি. টি টেকনিশিয়ান |
১ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ/সমমানসহ পাবলিক প্রতিষ্ঠান হইতে তড়িৎ কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা জীববিদ্যা/পদার্থবিদ্যাসহ বিএসসি ডিগ্রী। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
হেমোডায়ালাইসিস টেকনিশিয়ান
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
হেমোডায়ালাইসিস টেকনিশিয়ান |
২ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। সরকার কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদ প্রাপ্ত। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
ল্যাব টেকনিশিয়ান
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ল্যাব টেকনিশিয়ান |
১২ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। খ.স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
ইসিজি টেকনিশিয়ান
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ইসিজি টেকনিশিয়ান |
৩ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
পেস মেকার টেকনিশিয়ান
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
পেস মেকার টেকনিশিয়ান |
১ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রী। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
এন্ডোস্কপি ও কোলনস্কপি সহকারী
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
এন্ডোস্কপি ও কোলনস্কপি সহকারী |
২ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
ইআরসিপি সহকারী
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ইআরসিপি সহকারী |
৪ |
ক. এসএসসি/ সমমান ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
ম্যানেজার - ফুড অ্যান্ড বেভারেজ
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ম্যানেজার - ফুড অ্যান্ড বেভারেজ |
১ |
ক. যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। খ. হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা/ পুষ্টিবিদ্যায় ডিপ্লোমা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। গ.খাদ্য ও পানীয় ব্যবস্থাপনা কার্যক্রমে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা; কর্পোরেট/বেসরকারি হাসপাতাল অথবা বৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা, কর্মীদের তত্ত্বাবধান এবং গুণগত মান ও নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করার প্রমাণিত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
ম্যানেজার- ফার্মেসি
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ম্যানেজার- ফার্মেসি |
১ |
ক. বাংলাদেশি ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত এম. ফার্ম (M. Pharm) ডিগ্রি। খ. ক্লিনিক্যাল ফার্মেসি, হাসপাতাল ফার্মেসি অথবা ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। গ. হাসপাতালের ফার্মেসি পরিচালনায় কমপক্ষে ১০ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা, বিশেষত স্বনামধন্য বেসরকারি বা করপোরেট হাসপাতালে কাজের অভিজ্ঞতা। ঘ. হাসপাতাল ব্যবস্থাপনা সফটওয়্যার (HMS) ব্যবহারে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। |
ম্যানেজার – হাউসকিপিং
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ম্যানেজার – হাউসকিপিং |
১ |
ক. যেকোনো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। খ. হাসপাতাল বা স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। গ. সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা; হাসপাতালের হাউসকিপিং অথবা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
হেড অব ইঞ্জিনিয়ারিং
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
হেড অব ইঞ্জিনিয়ারিং |
১ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতাল অথবা সমমানের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ১৫ (পনেরো) বৎসরের চাকুরির অভিজ্ঞতা যাহার মধ্যে প্রকৌশলী শাখার প্রধান হিসেবে ন্যূনপক্ষে ৫ (পঁাচ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
ফ্যসিলিটি ইঞ্জিনিয়ার
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ফ্যসিলিটি ইঞ্জিনিয়ার |
৪ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ পাবলিক বিশ্ববিদ্যালয় হতে সিভিল/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রো মেডিক্যাল/ বায়োমেডিক্যাল বিষয়ে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতাল অথবা সমমানের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৫ (পাঁচ) বৎসরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। |
|
সিভিল |
১ | |
|
ইলেকট্রিক্যাল |
১ | |
|
মেকানিক্যাল |
১ | |
|
বায়োমেডিক্যাল |
১ |
জুনিয়ার ফ্যসিলিটি ইঞ্জিনিয়ার
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
জুনিয়ার ফ্যসিলিটি ইঞ্জিনিয়ার |
৪ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ পাবলিক প্রতিষ্ঠান হতে সিভিল/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রো মেডিক্যাল/ বায়োমেডিক্যাল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতাল অথবা সমমানের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। |
|
সিভিল |
১ | |
|
ইলেকট্রিক্যাল |
১ | |
|
মেকানিক্যাল |
১ | |
|
বায়োমেডিক্যাল |
১ |
হেড অব আইটি
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
হেড অব আইটি |
১ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণি/ বিভাগ/ সমমান কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতাল অথবা সমমানের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ১৫ (পনেরো) বৎসরের চাকুরির অভিজ্ঞতা যাহার মধ্যে আইটি শাখার প্রধান হিসেবে ন্যূনপক্ষে ৫ (পঁাচ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। |
ফ্যসিলিটি ইঞ্জিনিয়ার (আইটি)
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ফ্যসিলিটি ইঞ্জিনিয়ার (আইটি) |
১ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণি/ বিভাগ/ সমমান কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতাল অথবা সমমানের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৫ (পাঁচ) বৎসরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। |
জুনিয়ার ফ্যসিলিটি ইঞ্জিনিয়ার (আইটি)
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
জুনিয়ার ফ্যসিলিটি ইঞ্জিনিয়ার (আইটি) |
১ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণি/ বিভাগ/ সমমান পাবলিক প্রতিষ্ঠান হতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতাল অথবা সমমানের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। |
অডিটর
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
অডিটর |
১ |
ক. অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট কোনো ক্ষেত্রে স্নাতক ডিগ্রি। এফসিএ (FCA)/ এসিএ (ACA) হতে হবে। খ. ইন্টারনাল অডিট খাতে কাজের দক্ষতা। গ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতাল অথবা সমমানের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৫ (পাঁচ) বৎসরের চাকুরির অভিজ্ঞতা । |
এক্সিকিউটিভ (এডমিন এন্ড এইচ আর)
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
এক্সিকিউটিভ (এডমিন এন্ড এইচ আর) |
১ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতাল অথবা সমমানের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের চাকুরির অভিজ্ঞতা |
এক্সিকিউটিভ (একান্টস)
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
এক্সিকিউটিভ (একান্টস) |
১ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ বানিজ্য বিভাগে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতাল অথবা সমমানের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের চাকুরির অভিজ্ঞতা |
স্টোর অফিসার
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
স্টোর অফিসার |
১ |
ক. সকল পাবলিক পরীক্ষায় ন্যূনপক্ষে ২য় শ্রেণি/ বিভাগ/ সমমানসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতাল অথবা সমমানের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের চাকুরির অভিজ্ঞতা |
ফ্রন্ট ডেস্ক অফিসার
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ফ্রন্ট ডেস্ক অফিসার |
১০ |
ক. স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতাল অথবা সমমানের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। গ. রোগীর তথ্য ও বিভিন্ন টেস্ট/প্রসিডিউর সফটওয়্যারে এন্টি দেওয়ার দক্ষতা অগ্রাধিকার দেওয়া হবে। ঘ. বয়স অনুর্ধ্ব ৩৫ (পয়ঁত্রিশ) বছর |
ব্যক্তিগত সহকারী টু সিইও
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ব্যক্তিগত সহকারী টু সিইও |
১ |
ক. স্নাতক/সমমান ডিগ্রি। সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি। খ. স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হতে কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ার বিষয়ে ন্যূনতম ১ (এক) বছর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হতে হবে। গ.স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতাল অথবা সমমানের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি মাধ্যমে কম্পিউটার টাইপিং এ মিনিটে যথাক্রমে ২০ ও ২৫ শব্দ হতে হবে। ঘ. বয়স অনুর্ধ্ব ৩৫ (পয়ঁত্রিশ) বছর |
কম্পিউটার অপারেটর (রিপোটিং)
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
কম্পিউটার অপারেটর (রিপোটিং) |
২০ |
ক. স্নাতক/সমমানের ডিগ্রি। সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি। খ. স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হতে কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ার বিষয়ে ন্যূনতম ১ (এক) বছর প্রশিক্ষণ কোর্স সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। গ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে টেস্ট ও প্রসিডিউর এর রিপোটিং-এর কাজে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনপক্ষে ২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ঘ. বাংলা ও ইংরেজি মাধ্যমে কম্পিউটার টাইপিং এ মিনিটে যথাক্রমে ২০ ও ২৫ শব্দ হতে হবে। ঙ. বয়স অনুর্ধ্ব ৩৫ (পয়ঁত্রিশ) বছর |
সুপারভাইজার (প্যাশেন্ট কেয়ার)
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
সুপারভাইজার (প্যাশেন্ট কেয়ার) |
৩ |
ক. স্নাতক/সমমানের ডিগ্রি। সকল পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। গ. বয়স অনুর্ধ্ব ৪০ (চল্লিশ) বছর |
টেকনিশিয়ান (ইঞ্জিনিয়ারিং)
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
টেকনিশিয়ান (ইঞ্জিনিয়ারিং) |
৭ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতাল অথবা সমমানের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। গ. বয়স অনুর্ধ্ব ৪০ (চল্লিশ) বছর |
|
বায়োমেডিক্যাল |
২ | |
|
বিদ্যুৎ |
২ | |
|
সিভিল |
১ | |
|
যান্ত্রিক |
২ |
টেকনিশিয়ান (আইটি)
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
টেকনিশিয়ান (আইটি) (নের্টওয়াক/হার্ডওয়ার) |
৪ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। খ. সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে গ. বয়স অনুর্ধ্ব ৪০ (চল্লিশ) বছর |
টেকনিশিয়ান (মেডিক্যাল গ্যাস)
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
টেকনিশিয়ান (মেডিক্যাল গ্যাস) |
৪ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। গ. বয়স অনুর্ধ্ব ৪০ (চল্লিশ) বছর |
ড্রাইভার (এ্যাম্বুলেন্স)
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ড্রাইভার (এ্যাম্বুলেন্স) |
৪ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। খ. সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন ও গাড়ীচালকের লাইসেন্স থাকতে হবে সেক্ষেত্রে ভারী যান চালনার লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে। গ. আইসিইউ সার্পোটেড এ্যাম্বুলেন্স পরিচালনায় দক্ষতা অগ্রাধিকার পাবে। ঘ. বয়স অনুর্ধ্ব ৩৫ (পয়ঁত্রিশ) বছর |
চিলার অপারেটর
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
চিলার অপারেটর |
৪ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। খ. অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। গ. সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে। ঘ. বয়স অনুর্ধ্ব ৪০ (চল্লিশ) বছর |
বয়লার অপারেটর
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
বয়লার অপারেটর |
৩ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। খ. অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। গ. সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধীকার পাবে। ঘ. বয়স অনুর্ধ্ব ৪০ (চল্লিশ) বছর |
অপারেটর (সিএসএসডি)
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
অপারেটর (সিএসএসডি) |
৪ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। গ. বয়স অনুর্ধ্ব ৪০ (চল্লিশ) বছর |
সাবস্টেশন এ্যাটেনডেন্ট
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
সাবস্টেশন এ্যাটেনডেন্ট |
৪ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। খ. ইলেকট্রিক লাইসেন্সিং বোর্ড হতে এ, বি, সি লাইসেন্সধারী হতে হবে। গ. সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। ঘ. বয়স অনুর্ধ্ব ৪০ (চল্লিশ) বছর |
ওটি এটেনডেন্ট
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ওটি এটেনডেন্ট |
৫ |
ক. এসএসসি/ সমমান ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। গ. বয়স অনুর্ধ্ব ৪০ (চল্লিশ) বছর |
ইমেজিং এটেনডেন্ট
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ইমেজিং এটেনডেন্ট |
১২ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট/সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। গ. বয়স অনুর্ধ্ব ৪০ (চল্লিশ) বছর |
ইকো ল্যাব এটেনন্ডেন্ট
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ইকো ল্যাব এটেনন্ডেন্ট |
৬ |
ক. এসএসসি/ সমমান ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। গ. বয়স অনুর্ধ্ব ৪০ (চল্লিশ) বছর |
ল্যাব এটেনন্ডেন্ট
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
ল্যাব এটেনন্ডেন্ট |
৬ |
ক. এসএসসি/ সমমান ডিগ্রি। খ. স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট হাসপাতালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। গ. বয়স অনুর্ধ্ব ৪০ (চল্লিশ) বছর |
প্লাম্বার
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
|
প্লাম্বার |
৩ |
ক. এইচএসসি/ সমমান ডিগ্রি। খ. অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। গ. সরকার কর্তৃক স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হতে ন্যূনপক্ষে ৬ (ছয়) মাসের প্রশিক্ষণসহ স্বনামধন্য বেসরকারি/কর্পোরেট হাসপাতাল অথবা সমমানের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। ঘ. বয়স অনুর্ধ্ব ৪০ (চল্লিশ) বছর |